২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি কেন্দ্রে ২০১৪ সালের সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় রামদিয়া সরকারি এসকে কলেজ কেন্দ্রের দুটি কক্ষের ৭৯ জন শিক্ষার্থী পুরনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দেয় বলে জানান কেন্দ্র সচিব মো. জয়নদ্দিন।

এ ঘটনার পর পরীক্ষার্থী স্থানীয়রা কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করে।

ওই কেন্দ্রের পরীক্ষার্থী সিঙ্গা কেসিপিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সঞ্চারী বিশ্বাস বলে, ২০১৪ সালের সিলেবাসে প্রশ্ন দেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানাই। তবে দায়িত্বে থাকা শিক্ষকরা কোনো ব্যবস্থা নেননি।

কেন্দ্র সচিব বলেন, কেন্দ্রের ২৪১ ও ২৪২ নম্বর কক্ষে এ সমস্যা হয়েছে। প্রশ্নপত্র সর্টিং করার সময় এ ঘটনাটি ঘটে।

“পরীক্ষার্থীরা যখন অভিযোগ করেছিল তখন কক্ষের শিক্ষককের উচিত ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। তবে আমি বোর্ডে ফোন করেছিলাম সেখান থেকে খাতাগুলো আলাদা প্যাকেটে পাঠাতে বলা হয়েছে।”

কাশিয়ানী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব মো. জয়েন উদ্দিন এবং ওই দুই কক্ষে দায়িত্বে থাকা পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।