২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

ঢাকার দোহার উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

নিহত গোবিন্দ পাল উপজেলার জয়পাড়া গ্রামের চিত্র পালের ছেলে এবং সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।

সোমবার সকালে উপজেলার বাঁশতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জয়পাড়া থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন গোবিন্দ পাল। পথে বাঁশতলা মোড়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি।

“স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি সিরাজুল।