দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী দেড়লাখ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার্থী প্রায় দেড়লাখ।
সোমবার সকাল ১০টায় সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে।
প্রথম দিনের পরীক্ষার বিষয় হলো এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) ও বাংলা-২ (৮১২১) (সৃজনশীল) ও দাখিল ভোকেশনালে বাংলা-২ (১৭২১) (সৃজনশীল)।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম জানান, দিনাজপুর বোর্ডে রংপুর বিভাগের আট জেলা থেকে এক লাখ ৪৯ হাজার নয়শ পরীক্ষার্থী রয়েছে।
“ছাত্র ৭৭ হাজার ৩০৮ জন এবং ছাত্রী ৭২ হাজার ৫৯২ জন।
“এদের মধ্যে আবার বিজ্ঞান শাখায় ৬৩ হাজার ২৭২ জন, মানবিকে ৭৯ হাজার ৪৬৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৭ হাজার ১৬২ জন রয়েছে।”
২৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য ১৫৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে বলে জানান সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক।
