২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ঘণ্টা পর ফেরি পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের প্রধান দুই নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

রাজবাড়ী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 10:40 AM

Updated : 20 Aug 2022, 11:45 AM

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশা কমে আসার পর সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়।

কুয়াশার কারণে ১৫টি ফেরি সারা রাত আটকে থাকে দুই ঘাটে। সকালে পারাপার শুরু হলে সেগুলো যানবাহন ও যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে খোরশেদ আলম জানান।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী বলেন, কুয়াশা কমে এলে সকাল ৯টার দিকে ফেরি পারাপার শুরু করেন তারা।

“কুয়াশার কারণে মাঝপদ্মায় আটকে থাকা ফেরিগুলো ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে গেছে। ঘাটে যানবাহনের বেশ চাপ রয়েছে।”

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত ১১ টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি পারাপার বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।

পুরনো খবর:

কুয়াশায় ফেরি পারাপার বিঘ্নিত