ভূমিকম্প মহড়া
ভূমিকম্প মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ও ভূমিকম্প-পরবর্তী করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকম্প বিষয়ক মহড়া হয়েছে শেরপুরে রোববার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে। ভূমিকম্পের সময় আগুন প্রতিরোধে সম্ভাব্য করণীয়, বহুতল ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে বিপদসঙ্কুল অবস্থায় জান-মালসহ নিজেদের রক্ষার কলাকৌশলের মহড়া দেন ফায়ার সার্ভিস দলসহ রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
