২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু

দুইদিন আগে সাতক্ষীরায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 11:31 AM

Updated : 20 Aug 2022, 11:44 AM

রোববার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকল কলেজ হাসপাতালে মুজিবর রহমান নামের ওই ব্যক্তির মৃত্যু হয় বলে সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান।

মুজিবর সদরের গোবরদাড়ি গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

ওসি ইমদাদুল বলেন, গত শুক্রবার তবিবুর রহমানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে মুজিবরসহ উভয়পক্ষের ছয়জন আহত হন।

“প্রথমে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলেও পরে মুজিবরকে খুলনা মেডিকলে পাঠানো হয়। রোববার সকালে সেখানে তার মৃত্যু হয়।”