২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপার শুরু

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 11:00 AM

Updated : 20 Aug 2022, 11:44 AM

দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএর ডিউটি অফিসার আবু আব্দুল্লাহ জানান, কুয়াশা কমে এলে রোববার সকাল ১০টার দিকে ফেরি পারাপার শুরু করেন তারা।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

এর আগে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আব্দুল্লাহ জানান, কুয়াশার কারণে মাঝপদ্মায় আটকে থাকা ফেরিগুলো ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে গেছে। ঘাটে যানবাহনের তেমন চাপও নেই।

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।

পুরনো খবর:

কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধ