২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে বাঁশ কাটার এক শ্রমিক নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 09:19 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শনিবার বিকালে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পাথারিয়া ধলছড়ি বাঁশ মহালে এ ঘটনা ঘটে বলে জানান জুড়ী থানার ওসি মো. হামিদুর রহমান সিদ্দিকী।

নিহত গিয়াস উদ্দিন (৪৫) জামকান্দি গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, পাথারিয়া পাহাড়ের বাঁশ মহালে বাঁশ কাটার সময় একদল বন্যহাতি আক্রমণ চালায়। এ সময় অন্যরা পালাতে পারলেও গিয়াস উদ্দিন আটকা পড়েন এবং হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।