২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শনিবার বেলা ২টার দিকে টেকনাফের মৌলভী পাড়ায় অভিযান চালিয়ে দিল মোহাম্মদের ছেলে শাহ ইউনুস (৪০) ও সৈয়দুর রহমানের স্ত্রী ধলু বেগম (৫০) আটক করা হয়।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সাথে জড়িত এমন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“এ সময় ধলু বেগমের বাড়ি থেকে ৩ হাজার এবং মোহাম্মদ ইউনুসের বাড়ি থেকে ৭ হাজার ইয়াবা জব্দ করা হয়।”

তাদের নামে মামলা হবে বলে ওসি জানিয়েছেন।