২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 05:05 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শুক্রবার বিকালে উপজেলার মীরদাঙ্গী এলাকায় কুলিক নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে রানীশংকৈলে থানার ওসি জানান রেজাউল করিম জানান।

মৃতরা হলো উপজেলার সন্ধ্যারাই গ্রামের আব্দুল করিমের ছেলে নাহিদ (১২) ও নাঈম (১৩)। তারা মীরদাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, দুপরে নাহিদ ও নাঈম গরু আনতে বাসা থেকে বের হয়। পথে তারা কুলিক নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।

বিকালে স্থানীয়রা তাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।