২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বাসে হোরোইন, সুপারভাইজার আটক

জয়পুরহাট শহরে একটি দূরপাল্লার বাস থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে বাসটির সুপারভাইজারকে আটক করেছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 02:22 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

বৃহস্পতিবার রাতে ক্যাডেট কলেজ মোড়ে ‘সালমা পরিবহন’ নামে ঢাকাগামী বাসটিতে তল্লাশি চালানো হয় বলে জানান জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক অতরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার।   

আটক সুপারভাইজার আব্দুল হামিদ সরকারের বাড়ি নওগাঁর ধামুইরহাট উপজেলার বাদল চান্দ গ্রামে।

অতরিক্ত পুলিশ সুপার মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হেরোইনসহ আটক ব্যক্তিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে জয়পুরহাট থানায় একটি মামলা করা হয়েছে বলে সদর থানার ওসি ফরিদ হোসেন শিকদার জানান।

উদ্ধার এক কেজি হেরোইনের বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে ওসি ফরিদ জানান।

এ বিষয়ে সালমা পরিবহনের মালিক শহরের আরাফাত ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।