২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 02:06 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

জেলা ডিবি পুলিশের এসআই শাহ্ কামাল আকন্দ জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে বাখরাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হানিফ ওরফে টিংকুর বাড়ি কুমিল্লা সদর উপজেলার ভাটপাড়া এলাকায়।

এসআই শাহ্ কামাল বলেন, এই ‘সন্ত্রাসীর’ বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। অভিযানের সময় হানিফের কাছ থেকে দুটি এলজি বন্দুক ও পাঁচটি কার্তুজ পাওয়া গেছে। 

কোতোয়ালি থানায় হানিফের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।