২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 01:51 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে বারোঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই খাইরুল ইসলাম জানান।

নিহত নজরুল ইসলামের (৪৫) বাড়ি সদরের সুন্দরপুর গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই খাইরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক সাইকেলআরোহী নজরুলকে ধাক্কা দিয়ে চলে যায়।”

স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।