২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলের ধাক্কায় আনসার কমান্ডার নিহত

ঝিনাইদহ সদরে মোটরসাইকেলের ধাক্কায় এক আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় ওই মোটরসাইকেল চালক নিজেও আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 10:24 AM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শুক্রবার সকালে জেলা আনসার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি।

নিহত জাহাঙ্গীর হোসেন (৫৫) আনসারের প্লাটুন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।  

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি জানান, জাহাঙ্গীর হোসেন সকাল ৭টার দিকে জেলা আনসার ও ভিডিপি অফিসের সামনে ঝিনাইদ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।

“এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আত হন।”

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানান আজবাহার আলি।

তিনি জানান, পুলিশ আহত অবস্থায় মোটরসাইকেল চালক তরিকুল ইসলামকে আটক করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।