জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তির সুযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করা যাবে ৩০ জানুয়ারি বিকেল ৪টা থেকে ৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব শিক্ষার্থী মেধাতালিকা বা প্রথম রিলিজ স্লিপে স্থান পাননি তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোবেশ্বরা খানম জানান, ২০১১ সাল থেকে রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রতিবছর শিক্ষার্থীরা প্রথম পছন্দ-অনুযায়ী একটি কলেজে ভর্তির জন্য আবেদন করেন। তাদের জন্য প্রথম মেধাতালিকা এবং কাঙ্ক্ষিত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে যারা কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে না পারেন তারা বিভিন্ন কলেজে আসন খালি থাকা সাপেক্ষে ৫টি কলেজের নাম উল্লেখ করে ভর্তি আবেদনের সুযোগ পান। এটাই রিলিজ স্লিপ পদ্ধতি।
