দিনাজপুরে ধর্ষকের যাবজ্জীবন
দিনাজপুরে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃস্পতিবার বিকালে দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতার-উল-আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান শাহিন (৩৫) চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী স্কুলপাড়া মোড়ের মৃত জাকির হোসেনের ছেলে।
সেইসঙ্গে আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বলে জানান পিপি দেলোয়ার হোসেন।
এছাড়া মামলার আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে পিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহীন বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের বিধবা আরজিনা বেওয়াকে (৩০) একাধিকবার ধর্ষণ করে। এতে আরজিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি একটি ক্লিনিকে গর্ভপাত করানো হয়।
এরপর বিয়ে না করায় শাহীনসহ ছয়জনকে আসামি করে মামলা করেন আরজিনা।
