২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মিয়ানমারের নাগরিকসহ আটক ৩২

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় দালালসহ মিয়ানমারের ৩২ নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 04:41 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বদর মোকাম এলাকায়নাফ নদীর মোহনা থেকে এদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১২ শিশু ও ৬ নারীসহ ২৬ জন মিয়ানমারের নাগরিক এবং মাঝি-মাল্লা ও দালাল রয়েছে ৬ জন।

দালাল মোহাম্মদ ইসমাঈল ছাড়া অন্যদের বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার জালিয়াপাড়া এলাকায় বলে জানান বিজিবি কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, আটক ৬ মাঝি-মাল্লা ও দালালের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আর মিয়ানমারের ২৬ নাগরিককে ফেরত পাঠানো হবে।

সমুদ্রপথে মালয়েশিয়া বা অন্য কোথাও পাচারের জন্য এদের নিয়ে আসা হচ্ছিল বলে ধারণা করছেন বিজিবির এ কর্মকর্তা।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, মাঝি-মাল্লা ও দালারের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইন এবং পাচারে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে।