শ্রীপুরে বসতবাড়ি-দোকানপাট ভস্মীভূত
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘর ও সংলগ্ন আটটি দোকান পুড়ে গেছে।
বুধবার রাতে এক অগ্নিকাণ্ড হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, আরপাড়ামোড় এলাকায় একটি টিনশেড বাড়িতে রাত সাড়ে ৮টার দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে।
প্রতীকী ছবি
শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
“তবে এর আগে আগুনে ওই বাড়ির ১৩টি কক্ষ, আসবাবপত্র এবং মালামালসহ আটটি দোকান পুড়ে গেছে।”
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
