খুলনা জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
নাশকতার মামলায় খুলনা জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর সিটি করপোরেশন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
২০১৪ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের সময় সদর উপজেলার পিটিআই মোড়ে গাড়ি ভাংচুর ও ইজিবাইকে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলার আসামি কামরান।
এছাড়া নাশকতার আরও তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
ওসি বলেন, চারটি নাশকতার মামলার আসমি কামরান এতোদিন পলাতক ছিলেন।
