২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে মেছোবাঘ উদ্ধার

পঞ্চগড়ে বুধবার আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৫ থেকে ৬ বছর বয়সী মেছোবাঘটি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের পঞ্চগড় রেঞ্জের সদর উপজেলা বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:01 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM