২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রজাতন্ত্র দিবসে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি একদিনের জন্য বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার সকাল থেকে এ বন্দর দিয়ে কোনো পণ্য আনানেওয়া হয়নি। তবে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জানান, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় সেখানকার ব্যবসায়ীরা পণ্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

“তাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।”

বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানান তিনি।