২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

চলতি শীত মৌসুমে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 06:10 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সোমবার ভোরে জেলার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ প্রবাহিত হওয়ায় মঙ্গলবারও তাপমাত্রা প্রায় এরই রকম থাকতে পারে বলে জানান তিনি। 

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও সীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তর।

মাঘের প্রথম সপ্তাহের বৃষ্টির পর শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় দেশের বিস্তীর্ণ অঞ্চল জবুথবু হলেও সোমবার থেকে শীতের দাপট কমতে পারে বলে রোববার এক পূর্বাভাসে জানায় আবহাওয়া অধিদপ্তর।