২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় মৃত্যু: সেই শাবি শিক্ষকের বিচার দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট কার চাপায় দুই পথচারী নিহতের ঘটনাকে শিক্ষকের খামখেয়ালিতে ‘হত্যাকাণ্ড’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 05:36 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

গাড়িচাপায় মৃত্যু: শাবি শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা
গাড়িচাপায় দুজনের মৃত্যু: ‘আত্মগোপনে’ শাবি শিক্ষক
শাবি শিক্ষকের গাড়ির চাপায় ২ পথচারী নিহত

আখ্যায়িত করে এর সুষ্ঠু বিচার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’, যাতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তমঞ্চ এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জমান নয়ন বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আরিফুল ইসলাম মানুষ হিসেবে ব্যর্থ; কেননা ঘটনা ঘটে যাওয়ার দুইদিন পরও তিনি নিজের ভুল শিকার করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাননি।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ন্যূনতম ক্ষতিপূরণের দাবিতে নিজেদের 'দায়িত্ববোধ' থেকে আন্দোলনে নেমেছেন মন্তব্য করেন নয়ন।

তিনি বলেন, "আমরা জানি, তাদের মানবিক ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়; তবুও তাদের যতটুকু সম্ভব আর্থিকভাবে সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোতে যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম নিজের নতুন গাড়িতে ড্রাইভিং শেখার সময় পথচারীদের চাপা দিলে দুজন নিহত ও একজন আহত হয়। দুর্ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন অধ্যাপক আরিফুল।

নিহত গিয়াস উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ ও তার ভাতিজা শেখ আতাউর রহমানের (৫০) বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।

এ ঘটনায় আহত রুবিবা রহমান নিহত আতাউরের মেয়ে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের ‘মাভৈঃ’ আবৃত্তি সংসদের সভাপতি গিয়াস বাবু বলেন, "আমরা এ দুইদিন পর্যবেক্ষণে ছিলাম দুর্ঘটনায় জড়িত ওই শিক্ষক নিজের ভুল শিকার করেন কিনা।

Image
অধ্যাপক আরিফুল ইসলাম (ফাইল ছবি)

অধ্যাপক আরিফুল ইসলাম (ফাইল ছবি)

"আমরা ভেবেছিলাম শিক্ষক নিজের দায়বদ্ধতা থেকে ভুল শিকার করে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যথটুকু সম্ভব ক্ষতিপূরণ দিতে এগিয়ে আসবেন। কিন্তু তিনি তা না করে আত্মগোপনে রয়েছেন।"

দুর্ঘটনার পর বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধামা-চাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সাংস্কৃতিক জোটের আহ্বায়ক পাভেল আহমেদ।

তিনি বলেন, "এত বড় একটা দুর্ঘটনার পরও প্রশাসনের উদাসীনতা আমাদের চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে যে ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তা আমাদের জন্য লজ্জাজনক।"

তবে শিক্ষার্থীদের এই অভিযোগ নাকচ করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

"ধামাচাপা দেওয়ার প্রশ্নই আসেনা। এটি একটি দুঃখজনক ঘটনা এবং আমি মর্মাহত। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি; আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়টি যাবে। "

এদিকে দুই পথচারী নিহতের ঘটনায় 'দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর জখম ও মৃত্য ঘটানো'র অপরাধে রোববার রাতে নগরীর জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমী।

এজাহারে বলা হয়েছে, আরিফুল ইসলাম বেপরোয়া গাড়ি চালিয়ে পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে গিয়াস উদ্দিনকে মাটিতে ফেলে দিয়ে গাড়ি চাপা দেন; সঙ্গে সঙ্গে আতাউর ও তার মেয়ে রুবিবাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গাড়ি চাপা দেয়।

মামলাটি নিয়মিত ‘হত্যা মামলা’ হিসেবে রুজু করা হয়েছে জানিয়ে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, "এরই মধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। যথাযথ তদন্ত শেষে আমরা মামলাটি বিচারিক আদালতে সোপর্দ করতে পারবো।"