শপথ নিলেন রংপুরের ১৭ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা
রংপুর বিভাগের ১৭ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন।
সোমবার দুপুরে রংপুর টাউন হলে তাদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর বিভাগের ২২টি পৌরসভার মধ্যে গত বছরের ৩০ ডিসেম্বর ২০টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৭টি পৌরসভায় নির্বাচিতদের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেজেট পাওয়া গেছে।
“সে কারণে এই ১৭ পৌরসভার নির্বাচিত মেয়র এবং ২০৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ পাঠ করানো হয়েছে। পরবর্তীতে গেজেট প্রকাশ করা হলে বাকি তিন পৌরসভার নির্বাচিতদের শপথ করানো হবে।”
শপথ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীলসহ আট জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
