২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার পাশে চিরনিদ্রায় আলতাফ

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 12:22 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

‘সাংবাদিকরা ভালো থাক’

সোমবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা সুন্দর আলী খাঁনের পাশে তাকে দাফন করা হয় বলে জানান পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন।

এর আগে সকাল ১০টায় গলাচিপা শহরের জৈনপুরী খানকা প্রাঙ্গণে একবার জানাজা হয়। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়ি উপজেলার ডাকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।

আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। 

Image
আলতাফ মাহমুদ

আলতাফ মাহমুদ

জানাজায় প্রয়াতের স্ত্রী, ছেলে, স্বজনরাসহ স্থানীয় সাংসদ আখম জাহাঙ্গীর হোসাইন, গলাচিপা পৌর মেয়র ওহাব খলিফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামমুজ্জামান লিকন এবং সামাজিক, রাজনৈতিক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলতাফ মাহমুদের মৃত্যুতে প্রেস ক্লাব পটুয়াখালী ও গলাচিপা প্রেস ক্লাব তিন দিনের শোক জানিয়ে কালো ব্যাচ ধারণ, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার বিকাল ৫টার দিকে হেরিকপ্টারে আলতাফ মাহামুদের মরদেহ গলাচিপা শহরের পৌঁছে।

ওই সময় তাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রেস ক্লবে ছুটে আসেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিককর্মীসহ সমাজের নানা শ্রেণির মানুষ।

রাতে মৃতদেহ উপজেলা শহরে প্রয়াতের নিজ বাসভবনে রাখা হয়।

পটুয়াখালী প্রেস ক্লাব সভাপিত আনোয়ার হোসেন বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ঢাকায় যে কোনো সমস্যার জন্য তার কাছে গিয়ে বটবৃক্ষের মতো আশ্রয় পেত।

“আমরা আজ এক অভিভাবককে হারালাম।”