গোপালগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জ সদরে ট্রাকচাপায় এক বৃদ্ধ এক চা বিক্রেতা নিহত হয়েছেন।
রোববার সকালে বেদগ্রাম বটতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি সওগাতুল আলম।
ওসি সওগাতুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নিজের দোকানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
