বেনাপোল সীমান্তে ভারতীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ভারতীয় অস্ত্রসহ দুইজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
তারা হলেন- পুটখালি গ্রামের রওশন আলীর ছেলে কামাল হোসেন ও সিদ্দিক আলীর ছেলে আব্দুল করিম।
পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে একটি ভারতীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
