২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাঙায় কথাকাটাকাটির জের ধরে সহকর্মীকে হত্যা

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় কথাকাটাকাটির জের ধরে সহকর্মীকে হত্যার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 01:55 AM

Updated : 12 Apr 2022, 01:16 AM

নিহত আলী আশরাফ (৩০) গোমতি ইউনিয়নের সর্দার আলীর ছেলে।

মাটিরাঙা থানার ওসি সাহাদত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোমতি ইউনিয়ন বাজারের জয়নাল আবেদীনের আসবাবপত্রের দোকানের মিস্ত্রি আলী আশরাফ ও মিজানুর রহমানের মধ্যে কথাকাটাকাটি হয়।

“একপর্যায়ে মিজানুর রহমান কাঠ দিয়ে মাথায় আঘাত করলে আলী আশরাফ আহত হন। তাকে প্রথমে মাটিরাঙা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠান। কিন্তু পথেই আলী আশরাফ মারা যান।”

এ ঘটনায় পুলিশ মিজানুর রহমানকে (৪৫) আটক করেছে। মিজান চট্টগ্রামের ভুজপুর থানার জুনাব আলীর ছেলে।