২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌটাবোমা বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধার কব্জি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কৌটাবোমা বিস্ফোরণে এক বৃদ্ধার হাতের কব্জি উড়ে গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 01:12 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

খাদিজা বেগম (৮০) মদনা গ্রামের ফকির মাহমুদের স্ত্রী।

দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদিজা বেগম বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাঠানপাড়ার একটি মেহগনি বাগানে পাতা কুড়াতে যান।

“পাতা কুড়ানোর সময় তিনি একটি জর্দার কৌটা কুড়িয়ে পান। কৌটার মধ্যে জর্দা আছে ভেবে তিনি তা বাড়ি নিয়ে আসেন। পরে অনেক চেষ্টা করেও খুলতে না পেরে তিনি জাতি দিয়ে কাটার চেষ্টা করেন।”

এ সময় বিস্ফোরিত কৌটা বিস্ফোরিত হলে খাদিজার হাতের কব্জি উড়ে যায়।

আহত খাদিজা বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।