২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ পরীক্ষার সময়-সূচি পুনর্বিন্যাস

পরীক্ষার মাঝখানে বিরতি বাড়ানোর জন্য প্রথম বর্ষের সময়-সূচি পুনর্বিন্যাস করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 07:05 PM

Updated : 25 Jul 2022, 09:18 PM

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতি দুটি পরীক্ষার মাঝখানে গ্যাপ বাড়াতে গিয়ে নিয়মিত-অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৫ সালের সময়-সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

এতে এসব পরীক্ষা শুরুর দিন ঠিক থাকলেও শেষ হতে সময় ৯ দিন বেশি লাগবে।

আগের রুটিন অনুযায়ী ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া পরীক্ষা ১৪ মার্চ শেষ হবার কথা ছিল। সংশোধিত রুটিন অনুযায়ী ২৩ মার্চ শেষ হবার কথা রয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এই রুটিনের আওতায় রয়েছে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৫ সালের সম্মান প্রথম বর্ষের পরীক্ষাগুলো।