২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পপলু-মাইশার লাশ উত্তোলন

কুমিল্লায় পেট্রোল বোমায় নিহত যশোরের জাসদনেতা নুরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার দুপুর দেড়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইব্রাহিমের উপস্থিতিতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

এসআই ইব্রাহিম সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার থেকে ফেরার পথে পপলু ও মাইশাকে বহনকারী বাসটি কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলার শিকার হয়। বোমার আগুনে এই দুইজনসহ বাসের ৮ যাত্রী নিহত ও ২১ জন আহত হন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করে পুলিশ।

নিহতদের মধ্যে সাতজনকে ময়নাতদন্ত না করেই দাফন করা হয়েছিল।

ম্যাজিস্ট্রেট নাজমুল সাংবাদিকদের জানান, গত ২ সেপ্টেম্বর শুনানিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ পপলু ও মাইশাসহ নিহত সাতজনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

পপলু ও মাইশার লাশ উত্তোলন ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

ময়নাতদন্ত শেষে দ্রুতই প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তিন সদস্যের মেডিকেল টিমের প্রধান হুসাইন সাফায়েত।

পুরনো খবর:

মন্দিরের মূর্তি ভেঙে পালানোর সময় যুবক আটক