২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরের মূর্তি ভেঙে পালানোর সময় যুবক আটক

গোপালগঞ্জে কাশিয়ানীতে মন্দিরের মূর্তি ভাংচুর করে পালানোর সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 05:44 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

বুধবার দুপুরে উপজেলার ‘পোনা হিন্দুপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে’ এ ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম।

আটক জসিম শেখ (২৫) একই উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের ফিরোজ শেখ ওরফে বেন্দুর ছেলে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. নিভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বুধবার দুপুরে জসিম মন্দিরে ঢুকে ‘অসুর’ ও ‘গণেশের’ মূর্তি ভেঙে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে।

‘পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

ওসি মনিরুল জানান, এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হবে।