২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের এক নাগরিককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার সকালে হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন জাদিমুড়া এলাকায় পুলিশ এ অভিযান চালায় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।

আটক নুর মোহাম্মদ (৪০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের মৃত কালা মিয়ার ছেলে।

ওসি বলেন, ‘আটক মিয়ানমার নাগরিক নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে বসাবাস করে ইয়াবা পাচার কাজে জড়িত ছিল।

‘তার বাড়িতে ইয়াবা মজুদ রাখার খবরে পুলিশ অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে সবজি রাখার একটি ঝুড়ি থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।