২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে প্রতিমা ভাঙচুর

ঝালকাঠির সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 05:47 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

শিবাইকাঠি গ্রামের অশোক ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের সেতুর ওপরে বিভিন্ন প্রতিমার পাঁচটি ভাঙা মাথা দেখতে পান।

এরপর তিনি মন্দিরে গিয়ে দুটি লক্ষ্মী, দুটি মনসা ও সরস্বতী প্রতিমার মাথা দেখতে পাননি বলে জানান।

তবে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে তা বলতে পারেনি তিনি।

সদর থানার ওসি মাহে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বৃত্তদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।”

তাছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিমা নতুন করে নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।