রংপুর চলছে জাতীয় পার্টির হরতাল
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রংপুরে চলছে সকাল-সন্ধ্যার হরতাল।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে হরতাল শুরুর পর থেকে কোনো গোলোযোগের খবর তারা পাননি।
বিশৃঙ্খলা এড়াতে জাতীয় পার্টির কার্যালয় ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
সকাল থেকে নগরীতে অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাটও। তবে এর মধ্যেও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে।
গত ১৫ জানুয়ারি রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।
ওই ঘটনার প্রতিবাদে রোববার এক সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন দলের নেতারা।
ঘটনার দুই দিনপর অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
ওই মামালায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তাররের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী।
