২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধূর গলাকাটা লাশ

নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের পর তার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে খুঁজছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 11:22 AM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার তেলো গ্রামে শাহীন আলীর বাড়িতে তার স্ত্রী চম্পা বেগমের লাশ পাওয়া যায়।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে চম্পাকে গলা কেটে হত্যা করা হয়। 

“সকালে শাহীন আলীর বোন মিনা বাড়িতে এসে ঘরের জানালা-দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় থানায় খবর দেন।”

সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে শাহীনের ঘরের দরজা ভেঙে চম্পার গলাকাটা লাশ পায়।

প্রতিবেশী দুদু মণ্ডল জানান, রইস উদ্দিনের ছেলে শাহীনের সঙ্গে চম্পার বিয়ে হয়েছিল পাঁচ মাস আগে। শাহীন এর আগেও দুটো বিয়ে করেছেন। 

ওসি জানান, সকাল থেকে চম্পার স্বামী, শ্বশুর-শাশুড়ির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।