২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ক্ষেতমজুর সমিতির নেতাকে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়ায় কৃষক ও ক্ষেতমজুর সমিতির এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 09:07 AM

Updated : 20 Aug 2022, 11:39 AM

নিহত আব্দুর রশিদ (৩৫) উপজেলার চাচকিয়া গ্রামের বাহাদুর প্রামানিকের ছেলে। তিনি আটঘরিয়া উপজেলা কৃষক ও ক্ষেতমজুর সমিতির সহ সভাপতি ছিলেন।  

বুধবার রাত ৯টার দিকে চাচকিয়া গ্রামে নিজের বাড়ির সামনেই রশিদ হামলার শিকার হন বলে আটঘরিয়া থানার ওসি জিএম মিজানুর রহমান জানান।   

তিনি বলেন, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রশিদকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন বলেন, “কয়েকদিন ধরে চরমপন্থিরা আব্দুর রশিদকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”