২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় ‘প্রগতিশীল’ শিক্ষকরা জয়ী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় পেয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদসহ ১২টি পদে তারা জয়লাভ করেছেন। আর সহ-সভাপতিসহ একটি সদস্য পদে জয়লাভ করেন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীলদল’। একটি সদস্য পদে প্রগতিশীল প্যানেলের একজনের প্রার্থীতা আগেই বাতিল হয়ে যয়।

বুধবার ভোট গ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষকদের প্যানেল থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান।

এ প্যানেল থেকে কাষাধ্যক্ষ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইংরেজির সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- সহযোগী অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, ড. পরিমল চন্দ্র বর্মণ, ড. এ কে এম ফরিদ উল ইসলাম, ড. শফিকুর রহমান, সহকারী অধ্যাপক আতিউর রহমান, এইচ এম তারিকুল ইসলাম, আসিফ আল মতিন এবং প্রভাষক বকুল কুমার চক্রবর্তী।

অপরদিকে নীলদল থেকে সহসভাপতি পদে সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং সদস্য পদে প্রভাষক সৈয়দ আনোয়ারুল আজিম ও হারুন আল রশীদ নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে ১৩৩ জন ভোটারের মধ্যে ১১০ জন ভোট দেন।

প্যানেল থেকে ১২টি পদে জয়লাভ করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. সরিফা সালোয়া ডিনাসহ কমিটির সদস্যবৃন্দ।

বিএনপি  ও জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি।