২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিনিকেতনের ছাত্রীকে উত্ত্যক্তে যশোরে অটোচালকের সাজা

ভারতের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় যশোরে এক অটোরিকশা চালককে সাজা দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 08:05 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে আবদুল আউয়াল (৩৫) নামের ওই চালককে আটক করা হয়। তিনি জেলার উপশহরের গোলাম মোহাম্মদের ছেলে।

অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান বলেন, আটক আউয়ালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট দপ্তরে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া জানান, মেয়েটি ঢাকার বাসিন্দা। তিনি ভারতের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বেনাপোল দিয়ে তার এদিনই কলকাতা যাওয়ার কথা।

বুধবার সকালে তিনি ঝিনাইদহ (তার খালাবাড়ি) থেকে যশোরে আসেন। পালবাড়ি এলাকা থেকে বেনাপোল বাসস্ট্যান্ডে যাওয়ার জন্যে ছাত্রীটি আউয়ালের অটোরিকশা ভাড়া করেন।

এ সময় আউয়াল তাকে কয়েক দফা অশ্লীল ও আপত্তিকর কথা বললে মেয়েটি চিৎকার দেন। স্থানীয়রা সেখানে জড়ো হয়ে বিষয়টি জেনে পুলিশে খবর দেয়।