২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পকেটে বোমা বিস্ফোরণে যুবক আহত

যশোরে পকেটে করে বহনের সময় হাতবোমা বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার দুপুরে শহরতলীর ঝুমঝুমপুর আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার পরিদর্শক গনি মিয়া জানান।

আহত আবু বক্কার সিদ্দিক বাবু (২২) সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে। তাকে যশোর সদর হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।

পরিদর্শক গনি মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর পৌনে একটার দিকে বাবু ও তার সহযোহীরা আদর্শপাড়া এলাকার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বাবুর প্যান্টের পকেটে থাকা হাতবোমাটির বিস্ফোরণ ঘটে।” 

“পরে স্থানীয়দের সহায়তায় বাবুকে হাসপাতালে ভর্র্তি করা হলেও তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।”

যশোর সদর হাসপাতালের চিকিৎসক কাজল কান্তি সাহা জানান, বিস্ফোরণে বাবুর ডান হাত জখম হয়েছে।