দিনাজপুরে ইয়াবাসহ আটক ২
দিনাজপুরের হাকিমপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় তিন হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে; ইয়াবা বহনের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
বুধবার র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বোয়ালদার বাজার ও চেংগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আব্দুল লতিফের ছেলে
মতিউর রহমান (৩২) ও চেংগ্রামের বেলায়েত হোসেনের ছেলে আসিনুর রহমান (৩২)।
মঙ্গলবার রাতেই তাদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর আব্দুল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার দুপুরে র্যাবের একটি দল বোয়ালদার বাজার থেকে মতিউরকে আটকের পর তার শরীরে তল্লাশি চালিয়ে এক হাজার ১০৮টি ইয়াবা উদ্ধার করে।”
“পরে মতিউরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে চেংগ্রাম থেকে আনিসুরকে আটক করা হয়। তার কাছ থেকে দুই হাজার ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
