আশুলিয়ায় মোটরসাইকেল চুরি, নিরাপত্তাকর্মী খুন
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাড়ি থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে; দুর্বৃত্তরা ওই বাড়ির নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।
মঙ্গলবার গভীর রাতে জামগড়া চিত্রশাইল কাঠালতলা এলাকায় আইয়ূব আলী মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত গফুর খন্দকার (৬০) ওই বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলার বালিয়া গ্রামের মৃত বাহার খন্দকারের ছেলে।
চুরির সময দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
ওসি আরও বলেন, “ওই বাড়িতে আরও মোটরসাইকেল ছিল। কিন্তু তারা শুধু তিনটি নিয়ে গেছে। তাই দুর্বৃত্তরা সংখ্যায় তিনজন ছিল বলে ধারণা করছি।”
এটি ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।
আশুলিয়া থানার এসআই একরামুল হক বলেন, “তারা ডাকাতি করতে এসেছিল। নিরাপত্তাকর্মী মারা যাওয়ায় ভয়ে সামনে যা পেয়েছে তা নিয়েই হয়ত পালিয়ে গেছে।”
