২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসের ধাক্কায় নসিমন চালকসহ নিহত ৩  

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি বাসের ধাক্কায় কাঠ বোঝাই নসিমনের চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 10:22 AM

Updated : 20 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক মণ্ডল জানান।

নিহতরা হলেন- নসিমন চালক রাশেদুল (২৭), তার সহকারী টিটুল (২৫) ও কাঠ ব্যবসায়ী মিঠুন (২৩)। সবার বাড়ি মিঠাপুরের শিরুডাঙ্গা গামে।

মিঠুন নসিমনে করে কাঠ নিয়ে মিঠাপুকুর বাজারে একটি স’ মিলে যাচ্ছিলেন। অন্যদিকে তাজ পরিবহনের বাসটি পঞ্চগড় থেকে যাচ্ছিল ঢাকায়।   

এসআই নাজমুল বলেন, “দ্রুতগতির বাসটি বিপরীতগামী ছোট বাহনটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে নসিমন উল্টে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”   

তিনি জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।