ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে, কনস্টেবল নিহত
ফেনী সদরে ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে এক কনস্টেবল নিহত হয়েছেন, আহত হন আরও দুজন।
মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়ার কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রফিকুল ইসলাম (৫০) ফাজিলপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
“ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কনস্টেবল রফিকের মৃত্যু হয়।”
ট্রাকটি আটক করা যায়নি বলে জানান এসআই জয়নাল।
