২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আ. লীগ নেতার ভাই গুলিবিদ্ধ

কক্সবাজার সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার ভাই পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 01:51 AM

Updated : 20 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার রাত ১১টার দিকে তোঁতকখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানা এসআই মো. আব্দুর রহিম।

গুলিবিদ্ধ নুরউদ্দিন রাশেদকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

রাশেদ সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন সিকদার ওরফে তাজমহলের ছোট ভাই।

রাশেদের ভাই নাজিম উদ্দিন বাবুলের বরাত দিয়ে এসআই আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার এক ব্যক্তির চুরি হওয়া অটোরিকশা সন্ধানের বিষয় নিয়ে রাশেদের আরেক ভাই কায়েস উদ্দিনের সঙ্গে একই এলাকার লালবাহাদুর নামের এক যুবকের বিরোধ ছিল।

“রাতে বাড়ি ফেরার পথে রাশেদকে কায়েস মনে করে লাল বাহাদুর বা তার লোকজন গুলি করে বলে ধারণা করা হচ্ছে।”

রাশেদকে প্রথমে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল মান্নান বলেন, রাশেদের পা ও পেটে গুলি লাগার চিহ্ন দেখা গেছে।

“অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।”

পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে এসআই আব্দুর রহিম জানান।