বায়োস্কোপে চাষবাস
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ‘ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ, কৃষকের বায়োস্কোপ’ নামে এক অনুষ্ঠান আয়োজন করল স্থানীয় কৃষি বিভাগ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষকদের আধুনিক চাষাবাদ শেখানোর উদ্দেশ্যেই রোববার রাতে ভুলটিয়া গ্রামে এই অনুষ্ঠান করা হয়।
সরেজমিনে দেখা যায়, বায়োস্কোপ শুরু হয় বিভিন্ন সিনেমা স্লাইড এবং জনপ্রিয় গানের ভিডিও দেখিয়ে। তারপর দেখানো হয় বোরো চাষের ভিডিও।
বোরো আবাদের এই মৌসুমে ভিডিওতে দেখানো হয়, লাইন করে এবং নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রেখে চারা রোপণ করলে আশানুরূপ ফলন পাওয়া যায়।
বায়োস্কোপ দেখিয়ে এই জ্ঞান বিতরণের কাজটিই করা হয় বলে জানান কৃষি কর্মকর্তারা।
বায়োস্কোপ দেখানো শুরুর আগে কৃষকদের উদ্দেশে চাষাবাদ সম্পর্কে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর ও উপসহকারী কৃষি কর্মকর্তা তারিফুজ্জামান।
