২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 05:32 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার শানেরপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভুইয়া।

নিহতরা হলেন মুকসুদপুরের বঙ্গরত্ন কলেজের সাবেক অধ্যক্ষ শচীন্দ্রনাথ কীর্ত্তনিয়া (৬৫) ও কদমবাড়ি ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা প্রদীপ সরকার (৩৮)।

ওসি বলেন, বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।