২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সুতার কারখানা ও ঝুটের গাদায় আগুন

গাজীপুর সিটি করপোরেশনের গাছার জয়বাংলা রোড এলাকায় একটি সুতা তৈরির কারখানা ও ঝুটের গাদা পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 11:26 AM

Updated : 20 Aug 2022, 11:36 AM

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে একটি ঝুটের স্তূপে আগুন লেগে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা সুতা তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে।

পরে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

সিগারেটের পাছা থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন।

আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে, জানিয়েছেন স্টেশন অফিসার।