২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের লড়াই সারা বিশ্বেই: প্রধান বিচারপতি

পৃথিবীর সব দেশেই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য লড়াই করতে হয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 05:16 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

শুক্রবার কুমিল্লায় আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “পৃথিবীতে কেউ চায় না স্বাধীনভাবে কাজ করুক; প্রত্যেকেই চায় বিচার বিভাগের ওপর প্রেশার ক্রিয়েট করতে।”

রাজনৈতিক সরকারের যারা ‘বাড়াবাড়ি’ করে তাদের নিয়ন্ত্রণের জন্যই আদালত চালু করা হয় জানিয়ে প্রধান বিচারপতি বলেন, “পলিটিক্যাল গভমেন্ট থাকলে, পলিটিক্যাল ইলিমেন্টস যারা থাকে, তাদের কিছু উদ্যোগ থাকে। এক্ষেত্রে বাড়াবাড়ি অনেক সময় হয়।

“কোর্ট সিস্টেমটাই চালু করা হয়েছে, যারা বাড়াবাড়ি করে তাদের নিয়ন্ত্রণ করার জন্য। না হলে দেশে রুল অব ল’ না থাকলে পৃথিবীতে কোথাও আমরা মুখ দেখাতে পারব না।”

সদর দক্ষিণ উপজেলার সানিচো বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের বাড়িতে কুমিল্লার আইনজীবীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠান হয়।

এতে জেলা দায়রা জজ মো. নুরুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কুমিল্লা জজ কোর্টের পিপি মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।