২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচালককে গলা কেটে হত্যা, গুরুতর আহত সহকারী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ট্রাকের চালককে গলাকেটে হত্যার পর চালভরতি ট্রাক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 05:08 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

গলা কাটায় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় রবিউল ইসলামের (৩৫) লাশ পাওয়া যায়।  

চালকের সহকারী আশরাফুল বাবুকে (২২) একই স্থান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, আশুলিয়া থেকে চালভরতি ট্রাকটিকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ছিনতাই করে ডাকাতরা।

“এরপর ট্রাকের চালক ও হেলপারকে গলা কেটে ফেলে দিয়ে ৩৮১ বস্তা চাল নিয়ে পালিয়ে যায়। খালি ট্রাকসহ চালক ও হেলপারের রক্তাক্ত দেহ ওই স্থানে ফেলে যায় তারা।”

এই ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।